লালমনিরহাটে দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘দৈনিক দেশ রুপান্তর’ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামের হল রুমে কেক কেটে ও নানান আনুষ্ঠানিকতায় উৎযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল আলম, বিশিষ্ট সমাজসেবক কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, প্রবীণ সাংবাদিক ও গেরিলা যোদ্ধা শফিকুল ইসলাম কানুসহ জেলার বিশিষ্ট সাংবাদিকগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আদিতমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন।
বার্তাবাজার/এ.আর