১০ দিনের মধ্যে এইচএসসির ফল

চলতি মাসেই এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) বোর্ডের সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শিক্ষামন্ত্রীর ঘোষণা মতে চলতি ডিসেম্বরের মাঝেই ফল ঘোষণা করা হবে এইচএসসি সমমানের। এই লক্ষ্যেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

এর আগে গত ৭ অক্টোবর এক সংবাদ সন্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, করোনা প্রাদুর্ভাবে পিইসি ও জেএসসির মতই নেওয়া হবে না ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল।

চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষায় দেশের মোট ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর