ফরিদপুরের আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ৮ দলীয় আলফাডাঙ্গা প্রিমিয়ার লীগের ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আলফাডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট দল বন্ধন যুব সংঘ ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ান দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন ও রানার্সআপ দলকে ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন অতিথিগণ।
এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাঈমুল ইসলাম শোভন, সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক মিয়া রাকিবুল, মো. আশিকুর রহমান (হৃদয় আশিক), সৈয়দ তমাল আলী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মোল্যা ও সাংগঠনিক সম্পাদক শাহারিয়া নাজিম শাওন প্রমুখ।
বার্তাবাজার/এ.আর