কুয়াকাটা আ.লীগের ১৩ নেতা-কর্মীকে বহিস্কার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পৌর নিবার্চনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আব্দুল বারেক মোল্লার বিরেধীতা করে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদারের সমর্থন করায় কুয়াকাটা পৌরসভা ও লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

দলীয় শৃংখলা ভঙ্গের কারনে কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক পৃথক সভায় ১৮ ডিসেম্বার শুক্রবার ওই ১৩ নেতা-কর্মীকে চুড়ান্ত বহিস্কারের সুপারিশ করা হয়েছে।

এরা হলেন-কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য আ.রব মাঝি, আ.হক মাঝি, মো.রমজান আলী বিশ্বাস, এম এ বারি আজাদ, মো. আবু হানিফ, মো.ছগির মোল্লা, মো.খোকন বিশ্বাস, মো.আলী হাওলাদার।

এ ছাড়া লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন কাজী, সদস্য আবুসাইদ ফকির, মো.সেকান্দার মাঝি, আ.মন্নান বেপারী, লতাচাপলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ.মোতালেব তালুকদার জানান, কুয়াকাটা পৌর নিবার্চনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় ১৩ নেতা-কর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর