‘ব্যবসা না পেয়ে ইসির ওপর ক্ষুব্ধ সুধীজনদের একাংশ’

নির্বাচন কমিশনের দাবি, তাদের কাছে ব্যবসা না পেয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্ট ৪২ ব্যক্তি। যা শিষ্টাচারবহির্ভূত।

রোববার বিকেলে এক সংবাদ সম্মেলেন এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।

তিনি আরো বলেন, অভিযোগের বিষয়ে কি করা হবে, তা একান্তই রাষ্ট্রপতির ব্যাপার। নির্বাচন কমিশনের কর্মকাণ্ড ঠিক করার এখতিয়ার সাধারণ নাগরিকের নেই। সেই সাথে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য না দেয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

উল্লেখ্য, শনিবার (১৯ ডিসেম্বর) ৪২ বিশিষ্ট নাগরিক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম আর দুর্নীতির অভিযোগে জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর