মুক্তিযুদ্ধে পরাজয়ের পরও স্বভাব বদলায়নি পাকিস্তান

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে করুণ পরাজয়ের পরও পাকিস্তানের স্বাভাব বদলায়নি বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, বলেন, ‘৭১-সহ ৪টি যুদ্ধে পরাজিত হয়েও জঙ্গিবাদ ছাড়তে পারেনি ইসলামাবাদ।

শনিবার (২০ ডিসেম্বর) ভারতের হায়দ্রাবাদে ভারতীয় বিমান বাহিনীর এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী সব রকম অপকর্মই করেছে এ দেশটি। পরাজয়ের আগ পর্যন্ত তারা সাধারণ বাঙালির ওপর যে জুলুম চালিয়েছে তা বিশ্ববাসী জানে। ভারতের সঙ্গেও একাধিকবার যুদ্ধে জড়িয়ে প্রতিবারই হেরেছে তারা। তবুও তাদের আচরণ পরিবর্তন হওয়ার নয় বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও আঞ্চলিক শান্তি বিনষ্ট করলে দাঁত ভাঙা জবাব দেয়ারও হুঁশিয়ারি দেন রাজনাথ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর