৩৮ জনের মৃত্যুর দিনে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫ লাখ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও ৩৮ জন মারা গেছেন। এই পর্যন্ত ভাররাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে গিয়েছেন মোট ৭ হাজার ২৮০ জন।

এছাড়া এই সময়ে আরও ১ হাজার ১৫৩ জন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা হয়েছেন ৫ লাখ ৭১৩ জন।

রোববার (২০ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৯২৬ জন সুস্থ হওয়ায় মোট সুস্থের সংখ্যা এখন ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর