সরিষাবাড়ীতে গ্রাহকের টাকা আত্মসাতের অপচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ আলো এনজিওয়ের নির্বাহী পরিচালক আব্দুল লতিফের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অপচেষ্টা ও বিভিন্ন অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া ২১শে মোড়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন গ্রামীণ আলোর নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, নবনিযুক্ত নির্বাহী পরিচালক কামাল হোসেন, শাখা ব্যবস্থাপক সানোয়ার হোসেন।

লিখিত বক্তব্যে সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, বিভিন্ন অনিয়ম দূর্নীতির কারনে নির্বাহী পরিচালক আব্দুল লতিফকে চুড়ান্তভবে এনজিওর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি প্রদানের পর ১৯ ডিসেম্বর কার্য্নিবার্হী ও সাধারণ পরিষদের সিদ্ধান্ত ক্রমে কামাল হোসেনকে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। নতুন নির্বাহী পরিচালকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে আব্দুল লতিফ জোর পূর্বক প্রতিষ্ঠানটির কার্যালয়ে স্বপদে অবস্থান করছেন।

এ বিষয়টি নিয়ে কোন সঠিক সমাধান না হওয়ার গত ২০ অক্টোবর জেলা দ্রুত বিচার আদালতে নির্বাহী পরিচালক আব্দুল লতিফের বিরুদ্ধে প্রতিষ্ঠানের সভাপতি নাজিম উদ্দিন বাদী হয়ে জনগন ও প্রতিষ্ঠানের সার্থ রক্ষার্থে ১ কোটি ১৪ লক্ষ ৭৮ হাজার ৯শত ৭৭ টাকা আত্মসাতের অপচেষ্টা করার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং- ৭৯, ২০২০।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর