নেপালের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে সংসদ ভেঙে দিতে বলেন, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
রোববার মন্ত্রীসভার এক জরুরী বৈঠকের এই আহ্বান জানান কে পি শর্মা ওলি। যদিও এমন কার্যক্রমের জন্য নিজ দলের নেতাদের মধ্যে সমালোচনায় রয়েছেন তিনি।
দলের অন্য নেতারা বলেন, বৈঠকে মন্ত্রীসভার সকল সদস্য অনুপস্থিত থাকার কারণে এমন সিদ্ধান্ত অগণতান্ত্রিক। আরেক নেতা জানায় দলের ভেতরে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় এমন সিদ্ধান্ত নিয়েছেন ওলি।
উল্লেখ্য, নেপালের সাধারণ নির্বাচন ২০২২ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এখন দেখার বিষয়, সংসদ বিলুপ্ত হয় কি না।
বার্তাবাজার/ই.এইচ.এম