জয়পুরহাটের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় রেলক্রসিংটির দায়িত্বে থাকা গেটম্যান নয়ন মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, শনিবার সকাল পৌনে সাতটার দিকে জেলার সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ের সময় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনা ঘটে। তখন নয়ন মিয়া রেলক্রসিংয়ের গেটম্যানের দায়িত্বে ছিলেন। দায়িত্বে অবহেলায় তাকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বার্তাবাজার/এসজে