কুড়িগ্রামের উলিপুরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী ব্যক্তি ও দরিদ্র পরিবারের মধ্যে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে উলিপুরে পৌরসভা কার্যালয়ে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউমিনিটি এ্যান্ড ইনক্লুশন এর পক্ষ থেকে নগদ অর্থ, কাপড় ধোয়ার গুড়া সাবান, বারোমাসি ফল ও সবজি চারাগাচ, সবজি বীজ ও ১০টি করে কাপড়ের মাস্ক ১শ ৫জনের মাঝে বিতরন করা হয়।
এছাড়া উপজেলার বুড়াবুড়ি ও ধামশ্রেনী ইউনিয়নে ২শ ১৮ জনের মাঝে এ সামগ্রি বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী শাহিনুর ইসলাম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউমিনিটি এ্যান্ড ইনক্লুশনের কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, লাইভলিহুড অফিসার আতাউর রহমান, সাইকো সোশাল অফিসার সালমা খাতুন, স্টোর কিপার আঃ মতিন প্রমুখ।
বার্তাবাজার/পি