পিকে হালদারের গার্লফ্রেন্ড ৭০-৮০ জন!

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিদেশ পলাতক আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারকে গ্রেফতার করতে গ্রেফতারি পরোয়ানা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) কাছে পাঠিয়েছি বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।

রোববার (২০ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি আরো জানান, পিকে হালদারের ৭০-৮০ জন গার্লফ্রেন্ডের খোজ পেয়েছে দুদক। তদন্তে তারা দোষী প্রমাণিত হলে তাদেরকেও আসামী করা হবে।

আইনজীবী আরো বলেন, পিকে হালদারকে গ্রেফতার করতে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। সে দেশে ফিরতে চেয়ে ফিরেন নি। তাছাড়া তার অবস্থান সম্পর্কে কেউই অবগত নয়।

উল্লেখ্য, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা রয়েছেন। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে)। জানা যায় কানাডায় রাজকীয় জীবন যাপন করছেন তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর