বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় কেএম মোস্তাফিজুর রহমান জিতু নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। জিতু ঢাকা প্রতিদিন পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়ার বাইনচটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার সড়কে মোটরসাইকেলের সাথে আনসার ব্যাটালিয়নের পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই জিতুর মৃত্যু হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাইদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে