শুধু যুদ্ধবিমান নয়, একদিন আমরা মহাকাশেও পৌঁছে যেতে পারি

সম্প্রতি লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এয়ার স্পেস বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। এটিতে বিমান চলাচল, নির্মাণ, গবেষণা, মহাকাশ ও বিজ্ঞান চর্চা হবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই চর্চার মাধ্যমে একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার তৈরি করতে পারব।

তিনি বলেন, শুধু যুদ্ধবিমান নয়, একদিন আমরা মহাকাশেও পৌঁছে যেতে পারি। সেই প্রচেষ্টাও আমাদের থাকবে।

রোববার (২০ ডিসেম্বর) বিমান বাহিনী একাডেমি যশোরে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নে সবসময় মনোযোগী আওয়ামী লীগ সরকার। যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়েছি। সেক্ষেত্রে প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ার দিকেও দৃষ্টি দিচ্ছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলার আকাশ শত্রুমুক্ত রাখতে, বিমান বাহিনীর সক্ষমতা দিন দিনই সমৃদ্ধ হচ্ছে নানান মাত্রায়। জীবন বাজি রেখে বহিঃশত্রুর আক্রমণ থেকে স্বদেশের সীমানা রক্ষায় দিগ্বিদিক সজাগ এই বাহিনীর সদস্যরা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর