ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ২০২০ সালের মাসওয়ারি অপরাধের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের চুরি, ডাকাতি, হত্যা, মাদক, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন সহ ২৩ ক্যাটাগরিতে মহানগরীর বিভিন্ন থানায় হওয়া মামলার সংখ্যা ২২৪৭।
ফেব্রুয়ারি মাসে এসব অপরাধের মামলার সংখ্যা কমে আসে প্রায় ১০০ টি ।
তবে মার্চের শেষে সারাদেশের মতো রাজধানীতে লকডাউন শুরু হলে এসব অপরাধের পরিমাণ অবিশ্বাস্য মাত্রায় কমে আসে।
পুরো এপ্রিল মাসে এসব অপরাধের মামলার সংখ্যা দাঁড়ায় মাত্র ৩৫১ টি।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স এর ডিসি মো: ওয়ালিদ হোসেন জানিয়েছেন, লকডাউন এর পুরো সময় অনেক অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে আসলেও তুলনামূলকভাবে বেড়েছিল নারী ও শিশু নির্যাতন।
এদিকে বছরের শেষভাগে আবারো এসব অপরাধের মামলার মামলার সংখ্যা বেড়েছে। শুধু অক্টোবর মাসে মামলার সংখ্যা ২৫৪৬ টি।
তবে পুলিশের দাবি মহানগরীর অপরাধ তাদের নিয়ন্ত্রণে।
অপরাধ বিশ্লেষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, মহামারী, দুর্ভিক্ষ, যুদ্ধের মধ্যে অপরাধ বন্ধ থাকে না শুধু অপরাধের ধরণ পাল্টায় ।
অপরাধ বিশেষজ্ঞরা আরো বলেছেন, সমাজের অপরাধ একেবারে নির্মূল সম্ভব নয়। তবে কমিয়ে সহনশীল মাত্রায় রাখতে বিদ্যমান বৈষম্য, রাজনৈতিক, দুর্বৃত্তায়ন, ঘুষ-দুর্নীতি, নিয়ন্ত্রণে রাখতে হবে।
বার্তা বাজার/এস.এস