সেনাবাহিনীকে নিয়ে একটি কুচক্রী মহল গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
সকালে সেনানিবাসে নবগঠিত মেলেটারি ডেন্টাল সেন্টার এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে কথা বলেছেন তিনি।
সেনাপ্রধান বলেছেন এসব কুচক্রী মহল চেষ্টা করেও কোনভাবেই এসব গুজব দিয়ে সেনাবাহিনীতে বিভ্রান্তি ছড়াতে পারবে না।
জেনারেল আজিজ বলেছেন, সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শৃঙ্খলা এবং পেশাদারিত্ব নিয়ে কাজ করছে, একইসঙ্গে সেনা সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে নবগঠিত মেলেটারি ডেন্টাল সেন্টার এর পতাকা উত্তোলন করেন সেনাপ্রধান।
বার্তা বাজার/এস.এস