রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের মাদক বিরোধী অভিযানে ৪৫ জন গ্রেফতার হয়েছে।

এদের প্রত্যেকেই মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রোববার (২০ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার এ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে এবং সাথে থাকা মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

এ সময় তদের কছে থেকে উদ্ধার করা হয়,  ১১ কেজি ১১০ গ্রাম ৩৮ পুরিয়া গাঁজা,  ৯ হাজার ৯৩৩ পিস ইয়াবা, ১৬৩ গ্রাম হেরোইন, ও ১০ বোতল ফেন্সিডিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৮টি মামলা দায়ের করা হয়।

সূত্র:ডিএমপি নিউজ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর