এইচএসসি ও সমমানের ফলাফল প্রস্ততির একটি খসড়া নীতিমালা তৈরির কাজ প্রায় শেষ পর্যাযে রয়েছে। যদি শিক্ষামন্ত্রীর অনুমোদন পাওয়া যায় মাত্র এক ঘণ্টার মধ্যে সবগুলো শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশ করতে পারবে বলে জানা গেছে।
আর সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছে সবগুলো বোর্ড। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী চলতি মাসের মধ্যেই রেজাল্ট দেয়া হবে। ফলাফল নির্ধারণে গঠিত টেকনিক্যাল কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইতোমধ্যে শিক্ষার্থীদের জেএসসি এবং এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করে সেগুলো সফটওয়্যারে দেয়া হয়েছে। কোডিংয়ের মাধ্যমে রেজাল্ট দেয়ার জন্য সবকিছু প্রস্তুত করে রাখা হয়েছে বলে জানা যায়। তবে ফলাফল কীভাবে প্রকাশিত করা হবে সে ব্যাপারে কোন চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়নি। এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন পেলে ফলাফল প্রকাশ করতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী এইচএসসির ফলাফল চলতি মাসেই প্রকাশিত হবে।
উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের কারণে চলতি বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ছাত্রছাত্রীদের দেয়া হবে অটোপাস। জেএসসি এবং এসএসসি রেজাল্টের ওপর ভিত্তি করে এইচএসসির ফলাফল দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
বার্তাবাজার/ই.এইচ.এম