ঢাকায় ফিরছেন অভিনেতা কাদের

দেশে ফিরছেন ৯০ দশকের জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’-এর জনপ্রিয় চরিত্র ‘বদি’র অভিনেতা আব্দুল কাদের। মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

আজ রবিবার দুপুর দেড়টার ফ্লাইটে করে সন্ধা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবেন তিনি।

আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি বলেন, বিমানবন্দর থেকে তাকে (আব্দুল কাদের) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। চিকিৎসকরা বাবাকে দেশে নিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়ে বলেছেন, দেখেন কী হয়। বাকিটা আল্লাহ ভরসা।

তিনি আরও বলেন, বাবার অবস্থা এখন যেমন আছে তেমন থাকলে ফ্লাই করতে বড় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ডাক্তাররা। তারপরও ভয় হচ্ছে, এত লম্বা একটা জার্নি। সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর