সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ মাস্টারের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টারের আজ রবিবার (২০ ডিসেম্বর) ১০ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১০ সালের আজকের এই দিনে পরলোক গমন করেন।

আব্দুর রউফ মাস্টার ১৯৪০ সালের ১ জানুয়ারী বোয়ালমারী উপজেলার খরসূতী গ্রামে জন্মগ্রহণ করেন। আব্দুর রউফ মিয়া এলাকায় রউফ মাস্টার নামে বেশি পরিচিত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য। এছাড়া তিনি বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ২৬ বছর সভাপতি পদে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগপর্যন্ত ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন।

এলাকায় শিক্ষা বিস্তারেও তার ছিল অগ্রণী ভূমিকা। তিনি খরসূতী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

আজ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর