ভারতের কৃষক আন্দোলনের আজ ২৫ দিন

২৫ তম দিনে পৌছাল ভারতের চলমান কৃষক আন্দোলন। ভারতে নতুন কৃষি আইন করা হয় যার বিপক্ষে কৃষকরা এ বিক্ষোভ গড়ে তুলে।

দেশটির বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা এ বিক্ষোভে অংশ নিয়ে বিক্ষোভের সকল কার্যক্রম অব্যাহত রাখে। চলতি বছরের শেষের দিকে এই সংকটেরর সমাধান হতে পারে বলে জানিয়েছেন, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং।

চলমান এই কৃষক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে, বিক্ষোভে অংশ নিয়েছেন হরিয়ানার বিজেপি নেতা বিরেন্দ্রর সিংহ।

‘কৃষকরা হ্যাঁ অথবা না ছাড়া এগিয়ে আসলে’ সরকার আলোচনার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন,হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তা।

উল্লেখ্য, গতকাল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক টুইটে লেখেন, কৃষিতে সংস্কার কৃষকদের সাহায্য করছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর