করোনার ভ্যাকসিন আসতেই স্বাস্থ্যকর্মীদের উদ্যম নাচ

মহামারি করোনাভাইরাসের আবিষ্কার হওয়ার পরই নানাভাবে উচ্ছাস প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। কেউ কেউ নাচ-গানের মাধ্যমে মনের ভাব ফুটিয়ে তুলছেন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, বোস্টন মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মীরা গানের তালে গালে নাচ্ছেন। মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে উদ্যম নাচে দেখা গেছে স্বাস্থ্যকর্মীদের। এই হাসপাতালেই এসেছে মর্ডানা ও বায়োটেকের ভ্যাকসিন। তাছাড়া প্রথম দফায় স্বাস্থ্যকর্মীরাই এই প্রতিষেধক পাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করেছেন ওই হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা কেট ওয়ালসের। টুইটারে তিনি লিখেছেন, যারা করোনার ভ্যাকসিন তৈরি করছেন তারা এই ভিডিও দেখে আনন্দিত হবেন। তাদের বন্ধুরা নেচে গেয়ে আনন্দ প্রকাশ করছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর