খেলার মাঠে মিলল প্রথম বিশ্বযুদ্ধের কামান

কানাডার আমহার্স্টবার্গ শহরে একটি স্কুল তৈরির খনন কাজ চালানোর সময় প্রথম বিশ্বযুদ্ধের একটি জার্মান কামান উদ্ধার করা হয়।

দায়িত্বরত কর্মকর্তারা জানান, এই কামান প্রথম আনা হয় ১৯২২ সালে। তারপর সেটি রাখা হয় জেনারেল আমহার্স্ট হাই স্কুলে। ১৯৭১ সালে স্কুলটির নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়।

এরপর কামানটি রাখা হয় সেন্টেনিয়াল পার্কে। সেখানে মনুমেন্টের তলায় মাটির নিচে রাখা হয়েছিল। তারপর আর কামানটির খোঁজ পাওয়া যায়নি। এটার কথা সবাই ভুলেই গিয়েছিল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর