ভ্যাকসিন গ্রহণ করলেন বেঞ্জামিন নেতানিয়াহু

মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আজ থেকে ইসরায়েলে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

৭১ বছর বয়সী ইসারায়েলের প্রধানমন্ত্রী তেল আবিরের নিকটে রামাত গান এলাকার সেবা মেডিকেল খেকে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছেন। তার সাথে দেশেটির স্বাস্থ্যমন্ত্রীও এ ভ্যাকসিন গ্রহণ করেন।

নেতানিয়াহু তার এক ভাষণে বলেন, আমাকে স্বাস্থ্যমন্ত্রী ইউলি এডেলস্টেইনের সঙ্গে প্রথম ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানানো হয়। আমি ভ্যাকসিন গ্রহণ করেছি নভেল করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে। এখন আপনারা প্রত্যেককেই আগামী তিন সপ্তাহের মধ্যে একটি বুস্টার ডোজ গ্রহণ করবেন।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর