রোনালদোর জোড়া গোলে বড় জয় পেল জুভেন্টাস। তারা ৪-০ গোলে হারিয়েছে পার্মাকে। এর আগের ম্যাচে নিজেদের মাঠে আতালান্তার বিপক্ষে ড্র করেছিল শিরোপাধারীরা।
এই জয়ের ফলে তের ম্যাচে সপ্তম জয় পাওয়া জুভেন্টাস সাতাশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে ২য় স্থানে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান। এদিকে বার ম্যাচে আটাশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন এসি মিলান।
বার্তাবাজার/ই.এইচ.এম