নেইমারকে এ বছর আর পাওয়া যাবেনা

লিগ ওয়ানের ম্যাচে লিওঁর বিপক্ষে ডিফেন্ডার থিয়াগো মেন্দেসের ভয়ঙ্কর ট্যাকলে গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। এতে মেডিকেল টিম জানিয়েছে নেইমারকে আর এ বছর পাওয়া যাবেনা।

গতকাল শনিবার এক বিবৃতিতে নেইমারকে এ বছর না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পিএসজি। গোড়ালিতে পাওয়া চোট এখনো ভালো হয়নি।

আগামী বছর ২০২১ সালের জানুয়ারিতে নেইমারকে পাওয়ার আশা করছে দলটি।

লিগ ওয়ানের ম্যাচে লিওঁর বিপক্ষে ১-০ গোলে হারে পিএসজি।

নেইমারকে ট্যাকল করায় মেন্ডেসকে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়েছিল। নেইমারের মতো মেন্ডেসও ব্রাজিলিয়ান। এরপরে তিনি পুলিশের দ্বারস্থ হন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর