আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

রাজধানীসহ আশেপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া শীতের প্রকোপ গতকালের মতোই থাকার সম্ভাবনা রয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তি ৬ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আকাশ অপরিষ্কার থাকবে। দিনের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৫ থেকে ১০ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজকের সূর্যাস্ত হবে ৫ টা ১৬ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ৬ টা ৩৬ মিনিটে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর