রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারজানা তাসনিম সিমরান(২০) নামের এক তরুণীকে কু’পিয়ে জ’খম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঝর্ণা নামে এক তরুণীকে আ’টক করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত সিমরানের মা রাতে বোয়ালিয়া থানায় একটি মা’মলা দায়ের করেন। সিমরান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী ছাত্রী সিমরান বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের মেয়ে ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এদিকে আটককৃত ঝর্ণা টিকাপাড়া মিরেরচক এলাকার বাসিন্দা। তার মা জরিনা বেগম ভুক্তভোগীর বাড়ির কাজের বুয়া।
ভুক্তভোগীর মা জানান, গতকাল শনিবার দুপুরে ঝর্ণা আমাদের বাড়িতে আসে। এসময় আমার মেয়ে সিমরান তার বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ির দরজার তালা খুলে বের হচ্ছিল। তখনি দেখি আমার মেয়ের মাথার চুল ধরে জোরে টান দিয়ে ঝর্না একটি বটি দিয়ে বুকের বাম পাশে সজোরে আঘাত করে। সিমরানের চিৎকারে ঝর্না বাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।
নগরীর বোয়ালিয়া থানার এএসআই শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ঝর্নাকে আটক করা হয়েছে। সে অসুস্থ হওয়ায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে কী কারণে সে হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।
বার্তাবাজার/পি