রাবাদার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ের সুবাধে মান বাঁচল আফ্রিকার

টাইটানিকের শহরে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সাউদাম্পটনের দ্য রোজ বোলে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হয় দুই দলের লড়াই।এটি ভারতের প্রথম ম্যাচ, দক্ষিণ আফ্রিকার তৃতীয়।নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে ফাফ ডু প্লেসিসরা। তবে তৃতীয় ম্যাচে এসেও দুর্গতি কাটেনি প্রোটিয়াদের। সাউদাম্পটনে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো পথহারা প্রোটিয়ারা।যশপ্রীত বুমরা আর যুজবেন্দ্র চাহালের বোলিংয়ের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কক-আমলারা।তিবে এদিন আফ্রিকান বোলাররা ব্যাট হাতে দলের মান বাঁচালেন।তা না হলে দেড় শ করতে কষ্ট হয়ে যেত প্রোটিয়াদের। মরিস-রাবাদাদের ব্যাটের সুবাধে ২০৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।এদন মরিস ৪২ রান করে কাটা পড়েন। আর রাবাদা ৩২ রানে অপরাজিত থাকেন।এটা তার ক্যারিয়ার সেরা ব্যাটিং।এর আগে তিনি সর্বোচ্চ ২৬ রান করেছিলেন।নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ২২৭ রানে থামে ফাফের দল।

বিশ্বকাপের অষ্টম ম্যাচে প্রথমবারের মতো খেলতে নামছে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আজ তাদের তৃতীয় ম্যাচ খেলছে।নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে হারের পর বাংলাদেশের কাছেও পরাজিত হয়েছে ফাফের দল। এই অবস্থায় ভারতের সামনে পড়েছে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাটিং নিলেও শুরুটা ভালো হয়নি আমলা-ডি ককদের।

প্রথম ১১ ওভারে ৩৯ রানেই দুই উইকেট নাই দক্ষিণ আফ্রিকার। বুমরাহর বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন হাশিম আমলা এবং কুইন্টন ডি কক।আউট হওয়ার আগে আমলা করেছেন ছয় রান। ডি কক করেছেন ১০ রান।আর তাতে প্রোটিয়া শিবিরে দেখা দেয় দূর্যোগের ঘনঘটা।

এমন কঠিন সময়ে দলের হাল ধরেন ক্যাপ্টেন ডু প্লেসিস এবং ডুসেন। দুজনের ব্যাটে নিজের আকাশের কালো মেঘের কিছুটা লাঘব হয়।তবে বেশিক্ষণ তাড়া পারেন কালো মেঘ।৫৪ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন ডুসেন। ৩৭ বল মোকাবেলা করে ২২ রান করে চাহালের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরেন।চাহালের একই ওভারে কাটা পড়ের অধিনায়ক ফাফ।৫৪ বল মোকাবেলা করে ৩৮ রান করেন ফাফ।এরপর মিডল অর্ডাারের কেউ দলের দায়িত্ব নিতে পারেননি।শেষের দিকে প্রোটিয়া বোলাররা ব্যাট হাতে চমক দেখান।যার কল্যাণে দুই শ অতিক্রম করে দক্ষিণ আফ্রিকা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর