ভারতে সাইবার হামলা চীনের

ভারতে চীনের সাইবার হামলা। কয়েক লক্ষাদিক নাগরিকের তথ্য সংগ্রহ করতেই সাইবার হামলা চালায় চীনা হ্যাকাররা।

সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংস্থা সাইবারপিস ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

গত দুই মাস অক্টোবর এবং নভেম্বর উৎসবের সময়। ঠিক এ সময়ে বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান আকর্ষনীয় মূল্য ছাড় দেয়। আর এই করোনা আবহে মানুষ সশরীরে কেনা কাটা করার চেয়ে অনলাইন মাধ্যমকে বেশি পছন্দ করে। আর পণ্যেরে মূল্য ছাড়কে কাজে লাগিয়ে ফায়দা লুটেছে হ্যাকাররা।

উল্লেখ্য, হ্যাকররা এই কাজটি করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করত। ই–কমার্স সংস্থা ফ্লিপকার্ট–আমাজনের অফার দিতে ভুয়া ইউআরএল তৈরি করেছিল। হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্যবহার করে ক্রেতাদের মধ্যে তা ছড়িয়ে দিত। থাকত ভুয়া পুর‌স্কারের প্রলোভনও। আর কোনও ক্রেতা যদি সেই ফাঁদে পা দিয়ে ওই লিংকে ক্লিক করতেন, তাহলেই তার সমস্ত তথ্য চলে যেত হ্যাকারদের হাতে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর