আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ল বিক্ষোভকারীরা

নাগোরনো–কারাবাখ নিয়ে অনেক বছর ধরেই দন্ধ চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। ২ দেশের সীমান্তে সংঘর্ষ ও গোলাগুলিতে অনেক সেনা নিহত হয়েছেন। আজারবাইজানের সঙ্গে যুদ্ধে নিহত আর্মেনিয়ার সেনাদের প্রতি সম্মান জানাতে শোকযাত্রায় অংশ নিয়েছিলেন আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। এ সময় বিক্ষুভকারীরা তাকে উদ্দেশ্য করে ডিম ছুড়ে মারেন। পরে নিরাপত্তারক্ষীরা প্রধানমন্ত্রীকে ছাতা দিয়ে ঢেকে রাখেন।

আজারবাইজানের সঙ্গে ৬ সপ্তাহের যুদ্ধে নিহত আর্মেনীয়ার সেনাদের প্রতি শোক জানাতে গিয়ে জনতা আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আর্মেনিয়ার পরাজয় হয়েছে অভিযোগ তুলে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবি করেন। দেশটির জনগণের দাবি, আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আর্মেনিয়ার পরাজয় হয়েছে। এ চুক্তির ফলে আজারবাইজানের ভূখণ্ডগতভাবে জয় হয়েছে।

আর্মেনিয়ার বিরোধী দল দাবি করছে, রাশিয়ার মধ্যস্থতায় নাগোরনো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে চুক্তির ফলে পাশিনিয়ানের অদক্ষতাই দায়ী। সংঘাত ও সেনাসদস্যদের মৃত্যুর জন্য তারা আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর প্রদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে।

শনিবার তিন দিনের শোকযাত্রার প্রথমদিন নেতৃত্ব দেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। এ সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর