শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে এক পাগলী (৩৫) ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তার আগে প্রসব যন্ত্রণায় কাতর পাগলীর খবর ছুটে আসেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম।
তিনি বিআইটিআইডি হাসপাতালের কাছে এই ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেন। কিন্তু পাগলীর কথা শুনে কেউ এগিয়ে আসেনি। শেষমেশ নিজের ডিউটির গাড়িতে তুলে পাগলী ও তার ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান তিনি।
এ বিষয়ে ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি খোলা আকশের নীচে প্রচণ্ড শীতের মাঝেই জন্ম হয়েছে শিশুটির। আমি স্থানীয় এক মহিলাকে অনুরোধ অরলে তিনি এসে আনুষাঙ্গিক কাজগুলো করে দেন। তারপর কয়েকটি অ্যাম্বুলেন্সকে খবর দেই। কিন্তু পাগল শুনে কেউ এগিয়ে আসেনি। শেষে আমি নিজের ডিউটির গাড়ি দিয়েই তাদেরকে চমেকে নিয়ে যাই।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রাতে সাড়ে ৮টায় তাদেরকে চমেকে ভর্তি করা হয়েছে। বর্তমানে ৩২নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। তারা সুস্থ এবং ডাক্তারদের তত্বাবধানে আছেন।
বার্তাবাজার/এসজে