নবীনগরে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি বুলবুল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হক ব্রাদার্স ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার শাহপুর বাজারে এই ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও এই সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন প্রক্রিয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

হক ব্রাদার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক কাস্টম অফিসার আব্দুল হক এর সভাপতিত্বে রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি মারুফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ওসি তদন্ত রুহুল আমিন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রভাষক জামিল আহমেদ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, সদস্য সাইফুল ইসলাম সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদ হোসেন শাকিল,উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিউলি বেগম,আব্দুর রউফ তুহিন সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলা ও স্থানীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০০জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র,রতনপুর কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসায় নগদ ৫০ হাজার টাকা,রতনপুর আব্দুল উচ্চ বিদ্যালয়ে দুটি ল্যাপটপ প্রদান করেন নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি এমপি এবাদুল করিম বুলবুল বলেন,আমাদের সন্তানদের রক্ষা করতে প্রতি পাড়া মহল্লায় প্রত্যেককে সজাগ থাকার আহ্বান জানান। মাদকমুক্ত,দাঙ্গামুক্ত উন্নত ও শান্তিপূর্ণ নবীনগর গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর