দীর্ঘদিনের বিশ্বস্ত শুভেন্দু নেতাকর্মীসহ বিজেপিতে, বিপাকে মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বেশিদিন বাকি নেই। এমন সময় বর্তমান মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মেদিনীপুর জেলার অর্ধশত নেতা। মমতাকে এই ধাক্কা দিয়েছেন তারই এক সময়ের বিশ্বস্ত হাতিয়ার শুভেন্দু অধিকারী। তবে মুখে মুখে ঠিকই তৃণমূল বলে বেড়াচ্ছে এই ট্র্যাজেডিতে তারা চিন্তিত নয়।

২০১৬ সালের নির্বাচনের আগে সারদা-নারদা অর্থনৈতিক কেলেঙ্কারি ফাঁস হওয়ায় বেশ বেকায়দায় পড়ে গিয়েছিলেন তৃণমূলের এই নেত্রী। যদিও তিনি সেইবার ভোটের খেলায় শেষ হাসি হেসেছিলেন।

কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগ মূহুর্তে দলের এই রকম পরিবর্তনে অনেকটা তীরের কাছে এসে নৌকা ডুবোডুবো করার মত অবস্থা হয়েছে তার। কিন্তু নির্বাচনে ভোটের ফলাফলেই বলবে এই ঘটনা কতটা প্রভাব খাটিয়েছে তার দলের উপর।

শনিবার (১৯ ডিসেম্বর) মেদিনীপুরের এক জনসভায় বিজেপি নেতা অমিত শাহর হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করেন নন্দিগ্রামের গণআন্দোলনের অন্যতম নেতা শুভেন্দু। তখনই পাল্টে যায় তার রাজনৈতিক পরিচয়।

শনিবার শুভেন্দু’র হাত ধরে ৯ জন বিধায়ক, ২ জন সংসদ সদস্য, জেলা পরিষদ সভাপতি ছাড়াও প্রায় অর্ধশত শীর্ষ নেতা মমতার দল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর