তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানতেপ প্রদেশের একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীদের জন্য রাখা ভেন্টিলেটর বিস্ফোরণে নয় জনের প্রাণহানি ঘটেছে।
প্রদেশের বেসরকারি সানকো মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে শনিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি স্থানীয় গভর্নরের বরাতে নিশ্চিত করেছে বিবিসি।
হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়, যারা মারা গেছেন তাদের সবারই বয়স ৫৬ থেকে ৮৫ বছরের মধ্যে। নিহতদের মাঝে একজন মারা যান অন্য হাসপাতালে নেওয়ার সময়। তবে এই ঘটনায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় আর কেউ আহত হয়নি। আইসিইউতে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের আশেপাশের হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ মানুষ। মারা গেছেন ১৭ হাজার ৬১০ জন।
বার্তাবাজার/এসজে