বহিস্কার হলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি

দলীয় সিদ্ধান্ত অমান‌্য ক‌রে পৌরসভা‌ নির্বাচ‌নে প্রতিদ্বন্দ্বীতা করায় কু‌ড়িগ্রাম জেলা বি‌এন‌পি’র সহ-সভাপ‌তি আবু বকর সিদ্দিক‌কে সংগঠন থে‌কে ব‌হিষ্কার ক‌রা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৯ ডি‌সেম্বর) বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল (‌বিএন‌পি) কেন্দ্রীয় ক‌মি‌টির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ সিদ্ধান্ত জানা‌নো হ‌য়ে‌ছে।

জেলা বিএন‌পি’র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আশরাফুল হক রু‌বেল এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, দলীয় শৃঙ্খলা প‌রিপন্থী কাজে লিপ্ত থাকার সু‌নি‌র্দিষ্ট অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে দলীয় গঠনত‌ন্ত্রের ৫(গ) ধারা মোতা‌বেক কু‌ড়িগ্রাম জেলা বিএন‌পি’র সহ-সভাপ‌তি আবু বকর সি‌দ্দিক‌কে বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল-‌বিএন‌পি’র প্রাথ‌মিক সদস‌্য পদসহ সকল পর্যা‌য়ের পদ থে‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক এর কাছে জানতে চাইলে তিনি বার্তা বাজার কে জানান,” আমি এই বহিস্কারের বিষয়টি আপনার কাছেই জানতে পারলাম, আমি এখনো চিঠি পাইনি, পেলে এ বিষয়ে মন্তব্য করতে পারবো ।”

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর