বগুড়ায় ফুটপাতে পড়ে থাকা নবজাতকের লাশ উদ্ধার

বগুড়ায় ফুটপাতে পড়ে থাকা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের দক্ষিণ পাশে গোহাইল রোডের ফুটপাত থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার এস আই আব্দুল মালেক জানান, ৯৯৯ এর কলের মাধ্যমে জানা যায় শহরের গোহাইল রোডে এক নবজাতক পড়ে আছে। তখন তাদের একটি টিম সেখানে পৌঁছায়। এরপর ওই নবজাতককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শওকত জামিল শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। তবে নবজাতকের দু’পা জন্ম থেকেই ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন ঐ চিকিৎসক।

বগুড়া সদর থানার এস আই মনোয়ার ইসলাম সবুজ জানান, নবজাতকের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর