‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না ও বন্ধু’। শিল্পী ভুপেন হাজারিকার অমর সেই গানের মহামূল্যবান লাইনগুলো আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলিমাঝি গ্রামের এনামুল হকের ছেলে ও আলফাডাঙ্গা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আলামিন (১৮)। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। উপযুক্ত চিকিৎসায় আরোগ্যের সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসক। এজন্য অনেক টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এই টাকা যোগার করা সম্ভব নয়। তাই নিরুপায় হয়ে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।
আলামিনের পিতা সামান্য গ্রাম পুলিশের চাকরি করেন। চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। তার পরিবারে আরো দুই সন্তান ও স্ত্রী এখন অনাহারে-অর্ধাহারে দিনানিপাত করছেন। সব মিলিয়ে টাকার অভাবেই জীবন প্রদীপ নিভে যেতে বসেছে আলামিনের।
আলামিনের বাবা এনামুল হক জানান, সপ্তাহে তিনদিন আলামিনকে ডায়ালাইসিস করতে গিয়ে আমার জমা টাকা যা ছিল শেষ হয়ে গেছে। ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আমি হৃদয়বান ব্যক্তিদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি আমার ছেলের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য।
আলামিনকে অর্থ সহযোগিতা পাঠাবেন যেভাবে-
01728-444386 (আলামিনের বাবা), বিকাশে পাঠাতে 01756-250268 (আলামিন)। ব্যাংকের মাধ্যমে পাঠাতে হিসাব নম্বর- জাহিদুল ইসলাম, সিটি ব্যাংক লিমিটেডের হিসাব নং ২১০১৫৫২৫১১০০১।
বার্তাবাজার/এ.আর