বালিয়াকান্দিতে সাহিত্যক মীর মশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী উদযাপন

প্রখ্যাত সাহিত্যিক কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১০৯ তম মৃত্যবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার(১৯ ডিসেম্বর) সকালে বিখ্যাত এই সাহিত্যিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠিত হয়।

মীর মশাররফ হোসেনের সমাধীস্থলে উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র, মীর মশারফ হোসেন কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা, মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের দায়িত্বে থাকা বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার শেখ ফয়সাল আমিন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মুন্সী আমির আলী, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সুজয় কুমার পাল, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১৯১১ সালের ১৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির পদমদিতে তাকে সমাহিত করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর