নসিমন চালকের বেপরোয়ায় প্রা‘ণ গেল শিশুর

ফরিদপুরের বোয়ালমারীতে নসিমন চাপায় তাসিন মোল্যা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা বেপরোয়া নসিমন চালক আরজান সিকদারকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার বিকালে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বনচাকি মাদরাসা-ডোলভিটা সড়কের বাইখির মোল্যা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বেপরোয়া নসিমন চালক আরজান সিকদারকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। নছিমন চালক আরজান আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের মাজিয়ার শিকদারের ছেলে।

​এ ব্যাপারে চতুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাইখির গ্রামের তারেক হোসেন বলেন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চতুল ইউনিয়নের বনচাকি মাদরাসা-ডোলভিটা সড়কের বাইখির মোল্যা বাড়ির সামনে রাস্তার পাশ দিয়ে মায়ের সাথে হেটে যাচ্ছিল শিশু তাসিন। তখন বেপরোয়া চলতে থাকা নসিমন তাকে চাপা দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম মিলি তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর