ভারতের রান নিয়ে শোয়েব আখতারের মজার কৌতুক

অস্ট্রেলিয়ার কাছে টেস্টে নাকানিচুবানি খাওয়া ভারতকে নিয়ে ট্রল করছেন ক্রিকেট বিশ্ব। মাত্র ৩৬ রানে ৯ উইকেট খুইয়ে ভারত এখন হাসির পাত্র হয়েছেন অনেক সমালোচকের কাছে।

অ্যাডিলেড ওভালে গোলাপি বলের টেস্ট খেলতে নেমে ৮ উইকেটে হেরেছে কোহলিরা। মাত্র আড়াই দিনে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে আছে ভারত।

ভারতের এই লজ্জায় কেউ কেউ অজি বোলার প্যাট কামিন্স ও হ্যাজলউডের প্রশংসায় মেতে উঠলেও বিরাট কোহলিদের সমালচনাটাই যেন বেশি করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ট্রলের শিকার হচ্ছেন তারা।

এই ট্রলে নতুন করে যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক বিধ্বংসী বলার শোয়েব আখতার। বেশ রসিকভাবে তিনি ধুয়ে দেন ভারতীয় ক্রিকেট দলকে।

টুইটারে শোয়েব আখতার লেখেন, ঘুম থেকে উঠে দেখলাম (ভারতের) স্কোর ৩৬৯। বিশ্বাসই করতে পারছিলাম না। চোখ-মুখ ধুয়ে তারপর দেখলাম স্কোর আসলে ৩৬/৯। এটাও বিশ্বাস করতে পারছিলাম না, পরে আবার ঘুমিয়ে গেলাম’।

এর আগে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৪২। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল অজিত ওয়াদেকরের ভারত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর