বরগুনার তালতলীতে শিল্পী রানী (২২) নামে এক গৃহবধূর ঝু‘লন্ত ম‘রদে‘হ উ‘দ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি হ‘ত্যা করে লা‘শ টানিয়ে রাখা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চরপড়া এলাকা থেকে ঝুলান্ত মরাদেহ উদ্ধার করা হয়। উপজেলার চরপাড়া গ্রামের সমীর বেপারীর স্ত্রী শিল্পী পটুয়াখালী জেলার মহিপুর এলাকার বিমল কবিরাজের মেয়ে।
নিহতের মা মঞ্জু রানী ও বাবা বিমল কবিরাজ দাবি করেন,আমার মেয়ের স্বামী সমীর বেপারী ও তার চাচা বিজয় বেপারীর সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে ঝামেলা চলে আসছিলো। সেই ঘটনাকেই কেন্দ্র করে ওনদিন বিকাল ৩টির দিকে আমার জামাই ও মেয়েকে মারধর করেন তারা। এক পর্যায় স্থানীয়রা মীমাংসা করে দেয়। এর পরে তারই জের ধরে আমার মেয়েকে বিজয় বেপারী ও তার পুত্রবধু হ‘ত্যা করে ঘরের আরার সাথে ঝু‘লিয়ে রাখে। আমরা এই হ‘ত্যাকা‘ন্ডের বিচার চাই।
এ বিষয়ে বিজয় বেপারী বলেন, আমাদের বিরুদ্ধে হ‘ত্যার অ‘ভিযো‘গ আনা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভি‘ত্তিহী‘ন।
এদিকে সু‘রাতহা‘ল রিপোর্টে পুলিশ জানান, নিহ‘তের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। শুধু গলায় ফাঁ‘সের দাগ রয়েছে। অন্যদিকে গৃহবধূর র‘হস্যজনক মৃ‘ত্যুতে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া জানান, গৃহবধূর ঝু‘লান্ত লা‘শ উ‘দ্ধার করে ম‘য়না ত‘দন্তের জন্য জেলা সদর হাসপাতালের ম‘র্গে পাঠানো হয়েছে। নি‘হতের পরিবারের পক্ষ থেকে অ‘ভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এ.আর