নাফ নদী থেকে নৌকাসহ ১লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে পাচারকাজে ব্যবহৃত নৌকাসহ ১ লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (১৯ ডিসেম্বর) রাতের প্রথম প্রহরে নাফ নদী থেকে নৌকাসহ ইয়াবার চালানটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।

শনিবার দুপুরে বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার হতে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা নাফ নদীতে অবস্থান নেয়। এসময় মিয়ানমার সীমান্তে নাফ নদীতে অবস্থিত লালদিয়া (লাল দ্বীপ) হতে একটি কাঠের নৌকা দমদমিয়া সীমান্তের দিকে আসতে দেখে জওয়ানরা ধাওয়া করে। এসময় নৌকায় থাকা দুই জন আরোহী নৌকা থাকে লাফ দিয়ে সাঁতার কেটে মিয়ানমার সীমান্তে পালিয়ে গেলা তাদের আটক করা সম্ভব হয়নি। পরে নৌকাটি তল্লাশী করে ১লাখ পিস ইয়াবা বড়িসহ নৌকাটি জব্দ করা হয়।

জব্দকৃত এসব ইয়াবা পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ২ বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর