মাস্ক পরিধানে সচেতনা সৃষ্টিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

ঢাকার সাভারে বিভিন্ন এলাকায় এবং গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করায় সচেতনতা বৃদ্ধিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ পরিচালিত অভিযানে মোট ৬৫০০ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, আজ (শনিবার) করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে সাভার উপজেলার বিভিন্ন এলাকায় এবং গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জনগণকে সচেতন করার পাশাপাশি মোবাইল কোর্ট এর বিভিন্ন ধারায় ১২টি মামলা ১২জনকে ৬৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয় বলেও জানান তিনি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর