অভিনব কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শা উপজেলার মহিষাডাঙ্গা গ্রাম থেকে মোটরসাইকেলর ট্যাংকির মধ্যে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ৪০ বোতল ফেনসিডিলসহ সম্রাট হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে সাড়ে ৪ টার সময় তাকে আটক করা হয়। আটকৃত সম্রাট হোসেন বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে মহিষাডাঙ্গা গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের ট্যাংকির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ বোতল ফেনসিডিলসহ সম্রাট হোসেন কে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর আদালতে সোপর্দ করা হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর