হাম-রুবেলা ক্যাম্পেইন ১৯ ডিসেম্বর ২০২০ ইং হতে ৩১ জানুয়ারী ২০২১ইং পর্যন্ত ৬ সপ্তাহব্যাপী এই টিকা বাস্তবায়নের লক্ষ্যে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
শনিবার সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মধ্য উত্তর বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সদর লতিফা জান্নাতী, অভিভাবকবৃন্দ, সেচ্ছাসেবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পটুয়াখালী জেলার ৮টি উপজেলার ৭৪টি ইউনিয়নে ১৬৬৫০টি টিকাদান কেন্দ্রে ০৯ মাস বয়স থেকে ১০বছরের ৩৫৭২৬৩জন শিশুদের একডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেয়া হবে।
হাম-রুবেলা টিকা সম্পুর্ন নিরাপদ, কার্যকরী ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন। যা মারাত্মক সংক্রামক রোগ হাম-রুবেলা প্রতিরোধ করে শিশুকে সুস্থ রাখে। আগে টিকা দেয়া থাকলেও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে আবারো শিশুদের টিকা দিতে হবে।
বার্তাবাজার/এ.আর