সরকারকে সংবিধানের ২৪ ধারার আলোকে ভাস্কর্য রক্ষায় আইন প্রণয়ন করতে আহ্বান জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ায় কবির। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছেন।
তখন মঞ্চে উপস্থিত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে উদ্দেশ্য করে সংবিধানের ২৪ ধারার উদ্ধৃতি দিয়ে শাহরিয়ার কবির বলেন, সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিপ্লবী বাঘা যতিনের ভাস্কর্যে হামলা আমাদের স্মৃতি নিদর্শনের উপর হামলার সমতুল্য। সংবিধানে এগুলোকে রক্ষার কথা বলা হয়ে থাকলেও এ বিষয়ে কোনো আইন নেই। এই ঐতিহাসিক স্মৃতি রক্ষ্মার্থে আইন প্রণয়ন করাটা খুবই জরুরি।
বিষয়টা ভেবে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সড়কের পাশে সরস্বতীরও ভাস্কর্য রয়েছে। কিন্তু সরস্বতী যখন সড়কে থাকে তখন সে ভাস্কর্য, যখন সে মন্দিরে থাকে তখন সে দেবী।
তিনিও আরও বলেন, যে রাজনীতি বাংলাদেশের সংবিধানকে চ্যালেঞ্জ করে সে রাজনীতি দেশে থাকতে পারে না। ধর্ম ও রাজনীতি সম্পূর্ণ ভিন্ন। একে অন্যের সঙ্গে মেশানো যাবে না।
বার্তাবাজার/এসজে