সিরাজদিখানে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষকলীগ সিরাজদিখান উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৯ ডিসেম্বর উপজেলার সমবায় মার্কেট মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান উপজেলা কৃষকলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ লালুর সভাপতিত্বে বর্ধিত সভার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন কমিটির আহবায়ক এইচ এম সাইফুল ইসলাম ফিরোজ।

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টুর সঞ্চালানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি শেখ মোঃ জাহাঙ্গগীর আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহসীন মাখন, মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা এম এ মান্নান কাজল, সম্মেলন কমিটির সদস্য সচিব মোঃ বাদশা মিয়া, উপজেলা কৃষক লীগ সহসভাপতি রায়হান মোল্লা প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর