টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশাল এক লজ্জার সাক্ষী হলো ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৩৬ রানে নেই ৯টি উইকেট। বিশ্ব ক্রিকেটের পরাক্রমশালী দলটির এমন পারফরম্যান্সে হাসির রোল উঠেছে সব খানে। বিরাট কোহলির দলকে নিয়ে উপহাস করতে ছাড়েননি পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারও।
এ বিষয় নিয়ে মজা করে নিজের টুইটার একাউন্টে শোয়েব লিখেছেন, ঘুম ভেঙে উঠে দেখলাম ভারতের স্কোর ৩৬৯। আমার মোটেও বিশ্বাস হচ্ছিল না। তারপর আমি আমার চোখে পানির ঝাপটা দেই। তখন স্কোর দেখি ৩৬/৯! আমি আসলে এটাও বিশ্বাস করতে পারিনি। তাই আবারো ঘুমাতে চলে যাই। ভিডিও আসছে…!
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ রান করেছিল ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অল আউট হয় অজিরা। ৫৩ রানে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। দলটি অল আউট হয় মাত্র ৩৬ রানে। জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
বার্তাবাজার/পি