দেশে একদিনে করোনায় মৃত্যু ২৫, শনাক্ত ১২৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ২৪২ জনের। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬৭ জন। মোট শনাক্ত ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ৬০১ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৫টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩০০ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৫২ হাজার ৩৬৪ টি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর